কর অঞ্চল ২০ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - ৩০ পদে বিশাল সার্কুলার

কর অঞ্চল-২০, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: মোট ৩০ পদে চাকরির বড় সুযোগ

Global Report Hub 24 Special Desk: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা এর অনুমোদনক্রমে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা এর অধীনে ১৩তম হতে ২০তম গ্রেডে রাজস্ব খাতের বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে মোট ৩০ জনকে স্থায়িভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন কার্যক্রম শুরু হবে ১৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টায়।

এক নজরে কর অঞ্চল-২০ ঢাকা নিয়োগ তথ্য

প্রতিষ্ঠানের নামকর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০, ঢাকা
নিয়োগের ধরনসরকারি চাকরি (রাজস্ব খাত)
মোট শূন্য পদ৩০ টি (৭টি ক্যাটাগরি)
আবেদন মাধ্যমঅনলাইন (Teletalk Portal)
অনলাইন আবেদন শুরু১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদন শেষের তারিখ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা
বয়সসীমা০১/০৮/২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর)
অফিসিয়াল ওয়েবসাইটtaxeszone20dhaka.gov.bd
আবেদন লিংকtax20.teletalk.com.bd
কর অঞ্চল ২০ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের নাম, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ

কর অঞ্চল-২০, ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদভিত্তিক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

ক্রঃ নং পদের নাম ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা
কম্পিউটার অপারেটর
(গ্রেড-১৩)
বেতন: ১১,০০০ - ২৬,৫৯০/-
০১ টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
ব্যক্তিগত সহকারী
(গ্রেড-১৩)
বেতন: ১১,০০০ - ২৬,৫৯০/-
০৩ টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা।
প্রধান সহকারী
(গ্রেড-১৩)
বেতন: ১১,০০০ - ২৬,৫৯০/-
১০ টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা।
উচ্চমান সহকারী
(গ্রেড-১৪)
বেতন: ১০,২০০ - ২৪,৬৮০/-
০৬ টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। ওয়ার্ড প্রসেসিং ও ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতা।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
(গ্রেড-১৪)
বেতন: ১০,২০০ - ২৪,৬৮০/-
০১ টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
(গ্রেড-১৬)
বেতন: ৯,৩০০ - ২২,৪৯০/-
০৯ টি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
অফিস সহায়ক
(গ্রেড-২০)
বেতন: ৮,২৫০ - ২০,০১০/-
০৯ টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সনদসমূহ

আবেদনকারী প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত মূল সনদপত্রসমূহ প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

  • সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদের মূলকপি।
  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতি-নাতনিদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র এবং সম্পর্কের প্রমাণপত্র।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোটায় আবেদনকারীদের উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র।
  • অনলাইনে পূরণকৃত আবেদনের রঙিন প্রিন্ট কপি (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card)।

অনলাইনে আবেদন করার নিয়ম ও ফি প্রদানের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা tax20.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের নির্দেশাবলী নিচে উল্লেখ করা হলো:

  • ছবি ও স্বাক্ষর আপলোড: অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  • ফি প্রদান পদ্ধতি: Application Form সঠিকভাবে Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • ফি এর পরিমাণ:
    • ১ থেকে ৬ নং পদের জন্য: পরীক্ষার ফি ২০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- সহ মোট ২১২/- টাকা
    • ৭ নং পদের (অফিস সহায়ক) জন্য: পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- সহ মোট ১০৬/- টাকা

SMS প্রেরণের নিয়মাবলী:

প্রথম SMS: TAX20 <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: TAX20 ABCDEF

দ্বিতীয় SMS: TAX20 <space> YES <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: TAX20 YES 12345678

💡 ঘরে বসে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করুন:
আবেদন করতে গিয়ে কোনো ভুল না করে সহজেই ও শতভাগ নির্ভুলভাবে অনলাইনে আবেদন জমা দিতে যোগাযোগ করুন আমাদের সাথে!

📲 WhatsApp-এ সরাসরি মেসেজ দিন

Global Report Hub 24 দিচ্ছে সম্পূর্ণ নিরাপদ ও প্রফেশনাল অনলাইন আবেদন সেবা। এখনই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিশ্চিন্তে আবেদন করুন।
📢 সবার আগে সকল আপডেট পেতে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকুন:
প্রতিদিনের সরকারি ও বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন এবং পরীক্ষার রেজাল্টসহ গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে এখনই যুক্ত হন আমাদের চ্যানেলে:

👉 WhatsApp Channel-এ যুক্ত হন 🟢
👉 Telegram Channel-এ যুক্ত হন ✈️
কর অঞ্চল ২০ ঢাকা পদ ও যোগ্যতা তথ্য

সাধারণ জিজ্ঞাসাসমূহ (FAQs)

১. কর অঞ্চল-২০ ঢাকা নিয়োগ ২০২৬ এর আবেদনের শেষ তারিখ কবে?

অনলাইনে আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।

২. এই নিয়োগে মোট কতজন লোক নিয়োগ দেওয়া হবে?

কর অঞ্চল-২০, ঢাকা এর অধীনে ৭টি বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ জন শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

৩. আবেদনের বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে?

০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড

কর অঞ্চল-২০, ঢাকা কর্তৃক প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন:


Disclaimer: Global Report Hub 24 একটি বিশ্বস্ত তথ্যভিত্তিক ওয়েব পোর্টাল। আমরা সরকারি ও বেসরকারি বিভিন্ন সোর্স থেকে সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি সংকলন করে প্রকাশ করে থাকি। প্রাক-আবেদন সম্পন্ন করার পূর্বে প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url