ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: রাজস্বখাতভুক্ত পদে আবেদনের সুযোগ
Global Report Hub 24 রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয় অধীনস্থ ভূমি সংস্কার বোর্ড, শাখা-১ (প্রশাসন), তেজগাঁও, ঢাকা-১২০৮ সরাসরি রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত এই সার্কুলার অনুযায়ী অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদগুলোতে আগ্রহী যোগ্য ও প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হচ্ছে। আবেদন শুরু হবে ২০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত যাবতীয় যোগ্যতা, আবেদন নিয়ম এবং নোটিশ নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
এক নজরে ভূমি সংস্কার বোর্ড নিয়োগ তথ্য ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | ভূমি সংস্কার বোর্ড (Land Reform Board) |
|---|---|
| চাকরির ধরন | সরকারি চাকরি (রাজস্বখাতভুক্ত) |
| প্রকাশের তারিখ | ১৭ আগস্ট ২০২৬ |
| মোট ক্যাটাগরি | ০৩ টি |
| আবেদন মাধ্যম | অনলাইন (Teletalk Portal) |
| অনলাইন আবেদন শুরু | ২০ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদন শেষের তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা |
| বয়সসীমা | ০১/০৮/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.lrb.gov.bd |
| আবেদন করার লিংক | lrb.teletalk.com.bd |
পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও বেতন স্কেল
ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী পদভিত্তিক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পদের সংখ্যা এবং নির্ধারিত বেতন স্কেল নিচে উল্লেখ করা হলো:
| ক্রঃ নং | পদের নাম ও গ্রেড | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতা | মূল বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫) |
|---|---|---|---|---|
| ১ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) |
০১ টি (উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ) |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। |
৯,৩০০ - ২২,৪৯০/- টাকা |
| ২ | গাড়িচালক (গ্রেড-১৬) |
০১ টি | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। |
৯,৩০০ - ২২,৪৯০/- টাকা |
| ৩ | অফিস সহায়ক (গ্রেড-২০) |
০২ টি | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | ৮,২৫০ - ২০,০১০/- টাকা |
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সনদের তালিকা
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নে বর্ণিত সকল সনদ ও কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে:
- প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রার্থীর নিজ এলাকার নাগরিকত্ব সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মসনদের সত্যায়িত অনুলিপি।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- কোটা দাবির সমর্থনে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
- অনলাইনে পূরণকৃত আবেদনের রঙিন প্রিন্ট কপি (Applicant's Copy) এবং লিখিত/ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র (NOC)।
অনলাইনে আবেদন করার সঠিক নিয়ম ও ফি প্রদানের মাধ্যম
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল ওয়েব পোর্টাল lrb.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিটের নিয়মাবলী নিম্নে তুলে ধরা হলো:
- ছবি ও স্বাক্ষর সাইজ: আবেদনপত্রে প্রার্থীর সাম্প্রতিক তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমার সময়: Online-এ Application Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরীক্ষা ফি প্রদান করতে হবে।
- পরীক্ষার ফি এর পরিমাণ:
- ১ ও ২ নং পদের জন্য: ফি ১০০/- টাকা এবং সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
- ৩ নং পদের জন্য: ফি ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
- সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য মোট ফি ৫৬/- টাকা।
এসএমএস (SMS) প্রেরণের নিয়মাবলী:
১ম SMS: LRB <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: LRB ABCDEF
২য় SMS: LRB <space> YES <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: LRB YES 12345678
আবেদন করতে গিয়ে কোনো ভুল না করে সহজেই ও শতভাগ নির্ভুলভাবে অনলাইনে আবেদন জমা দিতে যোগাযোগ করুন আমাদের সাথে!
📲 WhatsApp-এ সরাসরি মেসেজ দিন
Global Report Hub 24 দিচ্ছে সম্পূর্ণ নিরাপদ ও প্রফেশনাল অনলাইন আবেদন সেবা। এখনই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিশ্চিন্তে আবেদন করুন।
প্রতিদিনের সরকারি ও বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন এবং পরীক্ষার রেজাল্টসহ গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে এখনই যুক্ত হন আমাদের চ্যানেলে:
👉 WhatsApp Channel-এ যুক্ত হন 🟢
👉 Telegram Channel-এ যুক্ত হন ✈️
সাধারণ জিজ্ঞাসাসমূহ (Frequently Asked Questions)
১. ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২৬ এর আবেদনের বয়সসীমা কত?
০১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
২. আবেদনের শেষ তারিখ ও সময় কখন?
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
৩. ভূমি সংস্কার বোর্ডে অনলাইনে আবেদনের ওয়েবসাইট লিংক কী?
অনলাইনে আবেদনের অফিসিয়াল টেলিটক ওয়েব পোর্টাল লিংক হলো lrb.teletalk.com.bd।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি PDF নোটিশ
ভূমি সংস্কার বোর্ডের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে বা আপনার সংগ্রহে রাখতে নিচের রেড বাটনে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন:
Disclaimer: Global Report Hub 24 একটি নিরপেক্ষ তথ্য সরবরাহকারী প্লাটফর্ম। সাধারণ চাকরিপ্রার্থীদের সুবিধার্থে সরকারি প্রকাশনা অনুযায়ী সঠিক তথ্য প্রচার করা হয়ে থাকে। আবেদন প্রক্রিয়া শুরুর পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে সম্পূর্ণ শর্তাবলী নিজ দায়িত্বে পড়ে নিন।

