বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - DOT Job Circular 2026
বস্ত্র অধিদপ্তর পুন: নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DOT Job Circular 2026)
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে১৬তম গ্রেডের স্থায়ী ও অস্থায়ী ৪২টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত চলবে।
এক নজরে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | বস্ত্র অধিদপ্তর (Department of Textiles - DOT) |
|---|---|
| মন্ত্রণালয় | বস্ত্র ও পাট মন্ত্রণালয় |
| পদের নাম | কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, লাইব্রেরী এসিস্টেন্ট, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার |
| মোট পদ সংখ্যা | ৪২ টি |
| চাকরির ধরন | সরকারি চাকরি (স্থায়ী ও অস্থায়ী) |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে) |
| আবেদন ফি | ১১২/- টাকা (ক্রমিক ১-৪) এবং ৫৬/- টাকা (অনগ্রসর নাগরিকদের সকল গ্রেড) |
| আবেদন শুরুর তারিখ | ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ০৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা |
| আবেদন মাধ্যম | অনলাইন (http://dotr.teletalk.com.bd) |
পদভিত্তিক বিস্তারিত শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রমিক নং | পদের নাম, গ্রেড ও বেতনস্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | মূল বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ১ | কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) |
০৬ টি (স্থায়ী-২, অস্থায়ী-৪) |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
১১,০০০ - ২৬,৫৯০/- |
| ২ | উচ্চমান সহকারী (গ্রেড-১৪) |
০৯ টি (স্থায়ী-১, অস্থায়ী-৮) |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। |
১০,২০০ - ২৪,৬৮০/- |
| ৩ | লাইব্রেরী এসিস্টেন্ট (গ্রেড-১৬) |
০৫ টি (স্থায়ী-১, অস্থায়ী-৪) |
কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থগার বিজ্ঞানে ডিপ্লোমা। | ৯,৩০০ - ২২,৪৯০/- |
| ৪ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) |
২০ টি (স্থায়ী) |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। |
৯,৩০০ - ২২,৪৯০/- |
| ৫ | হিসাব সহকারী কাম ক্যাশিয়ার (গ্রেড-১৬) |
০২ টি (স্থায়ী) |
কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | ৯,৩০০ - ২২,৪৯০/- |
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদপত্র ও কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
- পূরণকৃত Online Application Form-সহ দাখিলকৃত আবেদনের কপি ও প্রবেশপত্র।
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্র।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমানক সনদ।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
- সরকারি/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের (NOC) মূল কপি।
অনলাইনে আবেদন করার নিয়ম ও টেলিটক ফি প্রদান পদ্ধতি
আগ্রহী প্রার্থীদেরকে dotr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের ছবি (সর্বোচ্চ 100 KB) এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর (সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে আপলোড করতে হবে।
ফি প্রদান পদ্ধতি (SMS Rule):
আবেদন ফরম সফলভাবে সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-Paid মোবাইল থেকে ২টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে:
- ১ম SMS:
DOTR<space>USER IDলিখে Send করতে হবে16222নম্বরে।
উদাহরণ: DOTR M27313 - ২য় SMS:
DOTR<space>YES<space>PINলিখে Send করতে হবে16222নম্বরে।
উদাহরণ: DOTR YES 12345678
ফি-এর পরিমাণ: সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ফি বাবদ ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
আবেদন করতে গিয়ে কোনো ভুল না করে সহজেই ও শতভাগ নির্ভুলভাবে অনলাইনে আবেদন জমা দিতে যোগাযোগ করুন আমাদের সাথে!
📲 WhatsApp-এ সরাসরি মেসেজ দিন
Global Report Hub 24 দিচ্ছে সম্পূর্ণ নিরাপদ ও প্রফেশনাল অনলাইন আবেদন সেবা। এখনই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিশ্চিন্তে আবেদন করুন।
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
প্রশ্ন ১: বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৬-এ আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।
প্রশ্ন ২: প্রার্থীর বয়সসীমা কত হতে হবে?
উত্তর: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
প্রশ্ন ৩: পূর্বের বিজ্ঞপ্তিতে (২৪ জুলাই ২০২৫) যারা আবেদন করেছিলেন তাদের কি পুনরায় আবেদন করতে হবে?
উত্তর: না, বস্ত্র অধিদপ্তরের ২৪ জুলাই ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
অফিশিয়াল নোটিশ PDF ডাউনলোড
বস্ত্র অধিদপ্তরের মূল নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল PDF কপি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন:
অফিশিয়াল নোটিশ PDF ডাউনলোড করুন 📄
সতর্কীকরণ ও ডিক্লেমার: Global Report Hub 24 একটি স্বাধীন তথ্য সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম। আমরা সরকারি বা বেসরকারি কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ নই। প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে প্রকাশ করা হয়। আবেদন করার পূর্বে অফিশিয়াল মূল নোটিশ ভালো করে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

