প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - MOD Job Circular

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - MOD DCD Job Circular 2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত রাজস্ব বেসামরিক পদসমূহে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী পরিচালক ক্যাটাগরিতে মোট ৮টি পদ পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদন পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ০৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, ফি পরিশোধ ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

এক নজরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় (প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়)
পদের ধরন রাজস্ব খাতভুক্ত (অস্থায়ী ভিত্তিক)
মোট শূন্য পদ ০৮ টি
বয়সসীমা ০৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
আবেদন ফি সাধারণ প্রার্থী: ২২৩/- টাকা (ফি ২০০ + চার্জ ২৩); অনগ্রসর শ্রেণি: ৫৬/- টাকা (ফি ৫০ + চার্জ ৬)
অনলাইনে আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ০৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা
আবেদন করার ওয়েবসাইটের লিংক https://dcd.teletalk.com.bd
প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - MOD DCD Job Circular

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদের সংখ্যা

ক্র: নং পদের নাম, গ্রেড ও স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন স্কেল
০১ সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)
গ্রেড-০৯
০৭ টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। ২২,০০০ - ৫৩,০৬০/- (৯ম গ্রেড)
০২ সহকারী পরিচালক (লাইব্রেরি)
গ্রেড-০৯
০১ টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
(খ) অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
২২,০০০ - ৫৩,০৬০/- (৯ম গ্রেড)

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

অনলাইনে আবেদনপত্র জমাদানকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং নির্দেশিত সময়ে নিম্নোক্ত সনদপত্র ও প্রমাণাদি প্রদর্শন ও জমা দিতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র (প্রদর্শনের জন্য)।
  • অনলাইনে পূরণকৃত Applicant's Copy ও Admit Card।
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ (এক) সেট ফটোকপি।
  • সাম্প্রতিক তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি (সর্বোচ্চ ৩ মাসের পুরানো)।
  • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল সনদপত্র ও সত্যায়িত ফটোকপি।
  • জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / ওয়ার্ড কাউন্সিলর / পৌর চেয়ারম্যান / মেয়র / সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের (NOC) মূলকপি।
  • জাতীয় পরিচয়পত্রের (NID) মূলকপি প্রদর্শন এবং ১ কপি সত্যায়িত ফটোকপি জমা।

অনলাইনে আবেদন করার নিয়ম ও টেলিটক SMS পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের পদ্ধতি সংক্ষেপে নিচে তুলে ধরা হলো:

  1. আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ৩০০×৩০০ পিক্সেল সাইজের সদ্য তোলা ছবি (সর্বোচ্চ 100KB) এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর (সর্বোচ্চ 60KB) স্ক্যান করে আপলোড করতে হবে।
  2. আবেদনপত্র সঠিকভাবে Submit করার পর স্ক্রিনে User ID সংবলিত Applicant's Copy দেখতে পাবেন। এটি প্রিন্ট ও সংরক্ষণ করুন।
  3. User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা প্রদান বাধ্যতামূলক।

টেলিটক SMS এর মাধ্যমে ফি জমা পদ্ধতি:

প্রথম SMS: DCD <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DCD ABCDEF send to 16222

দ্বিতীয় SMS: DCD <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DCD YES 12345678 send to 16222

💡 ঘরে বসে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করুন:
আবেদন করতে গিয়ে কোনো ভুল না করে সহজেই ও শতভাগ নির্ভুলভাবে অনলাইনে আবেদন জমা দিতে যোগাযোগ করুন আমাদের সাথে!

📲 WhatsApp-এ সরাসরি মেসেজ দিন

Global Report Hub 24 দিচ্ছে সম্পূর্ণ নিরাপদ ও প্রফেশনাল অনলাইন আবেদন সেবা। এখনই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিশ্চিন্তে আবেদন করুন।
📢 সবার আগে সকল আপডেট পেতে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকুন:
প্রতিদিনের সরকারি ও বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন এবং পরীক্ষার রেজাল্টসহ গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে এখনই যুক্ত হন আমাদের চ্যানেলে:

👉 WhatsApp Channel-এ যুক্ত হন 🟢
👉 Telegram Channel-এ যুক্ত হন ✈️
প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির আবেদনের সময়সূচী ও পদ বিবরণী ইনফোগ্রাফিক ২০২৬

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)

প্রশ্ন ১: এই নিয়োগে আবেদনের বয়সসীমা কত?
উত্তর: ০৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

প্রশ্ন ২: আবেদনের শেষ তারিখ ও সময় কখন?
উত্তর: অনলাইনে আবেদনের শেষ সময় ০৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত।

প্রশ্ন ৩: এই বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা কতটি?
উত্তর: ৯ম গ্রেডে সহকারী পরিচালক পদে মোট ০৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

অফিশিয়াল নোটিশ PDF ডাউনলোড

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল নিয়োগ সার্কুলারটি PDF ফাইল আকারে পেতে এবং বিস্তারিত নিয়মাবলী জানতে নিচের লিংকে ক্লিক করুন:


সতর্কীকরণ: যেকোনো চাকরির আবেদনে ফি দেওয়ার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে চেক করে নিন। গ্লোবাল রিপোর্ট হাব ২৪ কোনো প্রকার ভুলের দায়িত্ব নিবে না।

Previous Post
No Comment
Add Comment
comment url